রামগড়ে বাসচাপায় যাত্রী নিহত, কয়েক ঘণ্টা পর অভিযুক্ত চালকের লাশ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান  হোসেন, পাবনা (সদর) প্রতিনিধি :

রামগড় উপজেলাতে রাতে বাসচাপায় এক যাত্রী নিহত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের চালক রব শেখের লাশ সোমবার ভোরে নাকাপা বাজার এলাকার একটি যাত্রীছাউনির সামনে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টার পর নাকাপার চাষিনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড় করিয়ে পাংচার হওয়া চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাস শান্তি পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

এতে শাহ আলম (৩৬) নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার বাসিন্দা এবং চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হন। তারা হলেন জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। আহতদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর জালিয়াপাড়া–রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রীছাউনির সামনে শ্যামলী পরিবহনের চালক রব শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি পাবনা জেলার বাসিন্দা।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক বাসটি নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে পালিয়ে যান। পরে সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে স্ট্রোকজনিত মৃত্যুর ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী ও শান্তি পরিবহনের দুটি বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ