সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে সিলেটে এতিমদের খাবার ও দোয়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় সিলেট মহানগরীর আম্বরখানায় হযরত হাসান হোসেন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ নয়নের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলের আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি এবং সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ছড়াকার তাজ উদ্দিন মাসুম।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের একজন আপসহীন প্রতীক। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে তাঁর ত্যাগ ও নেতৃত্ব দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দর্শন এবং বিভিন্ন সংকটময় সময়ে তাঁর ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কবি রিপন মিয়া, শহীদ নূর, আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, জুয়েল আহমদ, খলিলুর রহমান, অভিনেতা কামাল আহমদ দুর্জয় ও ফকির আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত হাসান হোসেন (রহ.) হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রহমান।

পরে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ