ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলি বাধার মুখে ত্রাণবাহী ট্রাক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েল এখনও গুরুত্বপূর্ণ রুটগুলো অবরুদ্ধ করে রাখায় ফিলিস্তিনের উত্তর গাজায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে ত্রাণবাহী বহরগুলো বলে জানিয়েছে জাতিসংঘ। 

ভাঙাচোরা রাস্তার কারণেও বেশ বেগ পেতে হচ্ছে গাড়িগুলোকে। বিশ্ব খাদ্য কর্মসূচির এক মুখপাত্র জানান, উত্তর গাজার জিকিম ও এরেজ সীমান্ত এখনও বন্ধ থাকায় গাজা সিটিতে শুরু করা যায়নি খাদ্য বিতরণ। সেখানেই চলছে সবচেয়ে তীব্র মানবিক সংকট।

যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে প্রায় ৫৬০ মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে। তবে এটি এখনও প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। জাতিসংঘ জানিয়েছে, ব্যাপক অপুষ্টি, গৃহহীনতা ও অবকাঠামো পুনরুদ্ধারে প্রতি সপ্তাহে প্রবেশ করতে হবে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক। 

সূত্র : বিবিসি নিউজ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ