ডেঙ্গু জ্বরে সারাদেশে চার জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৩ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে। আরও ১১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ ও রাজশাহী বিভাগে ১ জন সহ ওই চার জনের মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১১৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মতামত লিখুন :