ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আপনার মতামত লিখুন :