রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল থানা পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চিংনুমং মারমা, ​রোয়াংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে থানা পুলিশের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রোয়াংছড়ি থানা সংলগ্ন ‘মাওসেতুং তঞ্চঙ্গ্যা অডিটোরিয়াম’ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রং বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং রোয়াংছড়ি থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ