ওমানের দুকম বন্দরে দুই ড্রোন হামলা, একজন শ্রমিক আহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ওমানের দুকম বন্দর-এ রবিবার (১ মার্চ) দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দুটি ড্রোনই দুকম বন্দরের দিকে হামলা চালায়। হামলার সময় শ্রমিকদের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী আবাসনে একটি ড্রোন আঘাত হানে, আর অন্য ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহত শ্রমিককে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।

ওমানি কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি হুমকি হিসেবে অভিহিত করেছে। নিরাপত্তা কর্মকর্তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা ও বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

আর্ব সাগরের তীরে অবস্থিত দুকম বন্দর একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও সামুদ্রিক কেন্দ্র, যা আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ