সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

তারিকুল হাসান রনি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল। এর আগে একই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল আনিসুল হককে।

দলীয় সূত্রে জানা যায়, প্রাথমিক মনোনয়নের খবর প্রকাশের পর সুনামগঞ্জ–১ আসনের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ১৮ জানুয়ারি সন্ধ্যার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে কামরুজ্জামান কামরুলকে ওই আসনের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণেই দল আমার ওপর আস্থা রেখেছে। তিনি আরও জানান, আমি কামরুলকে তৈরি করার কারিগর সাধারণ মানুষ, এই মনোনয়নের পেছনে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি। 

চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বিএনপি নেতারা জানান, কামরুজ্জামান কামরুল দীর্ঘদিন ধরে ‘হাওর বন্ধু’ হিসেবে পরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাওরাঞ্চলের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও মাঠপর্যায়ের কাজের কারণে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ