দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বরিশাল ব্যুরো চীফ :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো জাতীয় সংকটের সময় যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তেমনি দেশ গড়ার কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। নিজের এলাকা, আশপাশের পরিবেশ এবং পুরো দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সরকার দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ