সৃজনশীল ছড়াসাহিত্য সংগঠন "ছড়াকেন্দ্র সিলেট" এর নতুন কার্যকরী কমিটি গঠন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট প্রতিনিধি :

সৃজনশীল ছড়াসাহিত্য সংগঠন ছড়াকেন্দ্র সিলেট-এর ২০২৬–২০২৮ মেয়াদের (দুই বছর) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ উপদেষ্টা মণ্ডলির এক সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দুলাল শর্মা চৌধুরী। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়জুল আক্তার চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুয়েজ হোসেন এবং সহসাধারণ সম্পাদক হয়েছেন এ বি এম হাসান চৌধুরী।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন অর্থ সম্পাদক জন্মেজয় রায় চৌধুরী (বিষ্ণু), সাংগঠনিক সম্পাদক ইলহাম সাদি, প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং দপ্তর সম্পাদক কাজি রিফাত আহমদ।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সালেহ আহমেদ বাহার, সাজিক আহমদ ও কৃতি সুন্দর দাস।

উল্লেখ্য, শাহাদত বখ্ত শাহেদ ছড়াকেন্দ্র-সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সিলেটে ছড়াসাহিত্য চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ