সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে হবে। এতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এতে আরও বলা হয়, নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ব্যক্তি-নির্ভরতা না থাকে এবং পুরো উপস্থাপনায় অনুষ্ঠানের বিষয়বস্তুই প্রধান হয়ে ওঠে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :