দেশের ১১ জেলার ওপর ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ