জামায়াতের আমিরের সাথে ইইউ'র আঞ্চলিক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংশ্লিষ্ট ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

৭ জানুয়ারি বুধবার সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ করতে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান ও জামায়াতে ইসলামীর শূরা সদস্য অ্যাডভোকেট শিশির মনির। 

বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে অংশ নেন। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ