জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শেষে নেতাকর্মীরা দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :