তথ্য অধিকার আইন কার্যকর প্রয়োগের অঙ্গীকার নীলফামারী নার্সিং কলেজ শিক্ষার্থীদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি :

দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯ কার্যকরভাবে প্রয়োগের অঙ্গীকার করেছেন নীলফামারী সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে ২০২৬) সকালে কলেজের হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি তথ্য প্রাপ্তির আবেদন ফরম ‘ক’ পূরণ প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। অংশগ্রহণকারীদের টিআইবি’র তথ্যপত্রও বিতরণ করা হয়।

পরে ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক আলোচনায় সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু এবং সভাপতি মো. আকতারুল আলম বক্তব্য রাখেন। এ সময় সনাক সভাপতি উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং তরুণদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের নার্সিং ইন্সট্রাক্টর-ইন-চার্জ মোছা. নাজমা খাতুন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ