শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮৮ বস্তা জিরাসহ ১ জন আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৮৮ বস্তা অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। একইসাথে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আটক ও উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৬৪০ কেজি।
ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছিল। এ ঘটনায় জিরার চালানটির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মালামাল ও আটককৃত ব্যক্তিকে আইনের আওতায় নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :