দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া রোগী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হন।
দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :