গোপালগঞ্জে অভিযান চালিয়ে নড়াইলের নড়াগাতী থানার ওয়ারেন্টভুক্ত আসামি আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহদী হাসান, নড়াইল :
নড়াইল জেলার নড়াগাতী থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার সিআর নং–১৮/২৬ মামলার আসামি মো. আল-আমিন সরদারকে (পিতা: মো. ফেরদাউস সরদার) গোপালগঞ্জ সদর থানা এলাকার একটি স্থান থেকে আটক করা হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার রামপুরা গ্রামের বাসিন্দা।
গ্রেফতার অভিযানে অংশ নেন এসআই এফ এম তারেক এবং এএসআই নজরুল ইসলাম। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার আওতায় নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :