সীমান্ত চোরাচালান রোধে বিজিবির বড় অভিযান, গলদা চিংড়ির রেণু জব্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বিজিবি। পরে জব্দকৃত রেণুগুলো হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ টহলদল ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সন্দেহভাজন দুটি মাইক্রোবাস ও একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় টহলদল সিগন্যাল দিয়ে গাড়িগুলো থামায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, এগুলো অবৈধভাবে সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।

পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে রেণুগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাচালানকৃত এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ এবং স্থানীয় মৎস্যসম্পদের জন্য হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ