ইরান যুদ্ধের মধ্যেই আমিরাত প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক নেতানিয়াহুর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সফরের কথা স্বীকার করে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে “যুগান্তকারী অগ্রগতি” হয়েছে। তবে বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বৈঠক আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার নতুন ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, আবুধাবিতে ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ নির্মাণের সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল পাঠিয়েছে তেল আবিব।
এ ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :