নিউজ বাংলা ডেস্ক :
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নগরবাসীর স্বার্থে আগামী নভেম্বরের মধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। দেশের রাজধানী ঢাকাকে বাসযোগ্য করা ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এটিকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে।
২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেপটিক ট্যাংক ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বিষয়ক এক সভায় এসব কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজধানী ঢাকার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক। এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এজন্য রাজউক ও ওয়াসাকে দায়িত্ব নিতে হবে বলে।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয়। নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে।
আপনার মতামত লিখুন :