ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে : জামায়াত আমির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে।

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

জামায়াত ইসলামীর আমির আরও বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশীদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এ সময় জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দিবে বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ