মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

৫ ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের ২১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে বিষয়টি ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর পূর্বে, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ