নিউজ বাংলা ডেস্ক :
শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ৭৩ বছর বয়সে এসে চাওয়া-পাওয়ার আর কিছু নাই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ।
৭ অক্টোবর মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপকালে এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন। রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনের আলোচনায় থাকায় পরে তাদের আলোচনার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ২১ লাখ ৩০ হাজারের মত মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে, পাশাপাশি ৩৫ লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। মহিলা ও পুরুষদের ৩০ লাখ ভোটার পার্থক্য কমিয়ে আনার কথাও বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
অনেক নতুন উদ্যোগের মত নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
আপনার মতামত লিখুন :