বাস দুর্ঘটনায় ১২ যাত্রীসহ হেলপার হাসপাতালে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :

বরিশাল থেকে যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএম পরিবহনের একটি বাস মাঝপথে দুর্ঘটনা কবলে পড়ে। শুক্রবার  আনুমানিক রাত ১০ টার দিকে পুখুরিয়া ও ভবুকদিয়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ ১২ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত বাসের হেলপারকে ফরিদপুর মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান।


অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান আরও জানান বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এম এম পরিবহন নামের একটি বাস বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল, রাত ১০টার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়,এতে নারী ও পুরুষসহ ১০ থেকে১২ জন আহত হন।

অফিসার ইনচার্জ আরও জানান, আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্য শেষে  বিস্তারিত জানানো হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ