গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৭ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের পরিচালক, উপপরিচালকসহ আরও পাঁচজন সদস্য রয়েছেন।
আলজাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদের প্রতিবেদনে বলা হয়, একটি ইসরায়েলি ড্রোন এক ঘণ্টার মধ্যে পরপর চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়।
নিহত পুলিশ সদস্যরা বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরসংলগ্ন বাজার এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে এবং বিশৃঙ্খলা ও প্রশাসনিক শূন্যতা ক্রমেই গভীর হচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :