শৃঙ্খলা মেনে চললে দেশ লাভবান হবে, ভালো মানুষ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় : সেনাপ্রধান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। মানবিক ও ভালো মানুষ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়।

১৯ জুলাই শনিবার সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এমআইএসটিতে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

এ সময় নাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ