২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি নয়, হবে ভর্তি পরীক্ষা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে দেশের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর পরিবর্তে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে।

সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগামী বছর থেকে স্কুলের ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে। লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে সংসদে স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম নিয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার করা সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ