নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ জুলাই শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই অভুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনও গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে। এর কোনও বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি।

সংস্কার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এছাড়া, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেইয়া হয়েছে। এ সময় দলটি সংস্কার কমিশনকে সহযোগীতা করছে বলেও মন্তব্য করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ