সংস্কার ও অংশগ্রহণে জাতিসংঘের ভবিষ্যৎ দেখছেন ড. খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জাতিসংঘ নিখুঁত নয়, তবে বিশ্বে শান্তি, সহযোগিতা ও অভিন্ন সমস্যা মোকাবিলায় এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নয়, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’ এ জন্য শিল্প খাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় যুক্ত করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আরও উন্মুক্ত।
তার মতে, সংস্কার ও অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :