কুদৃষ্টি নিয়ে সতর্কতার বার্তা মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

কুদৃষ্টি বা ‘ইভিল আই’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনাপ্রসূত একটি বার্তা শেয়ার করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তার লেখায় ব্যক্তিগত সাফল্য, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত প্রকাশ্যে না আসার পরামর্শ উঠে এসেছে।

নিজের স্ট্যাটাসে মিথিলা লেখেন, কুদৃষ্টি সাধারণত অপরিচিতদের কাছ থেকে আসে না; বরং আসে কাছের মানুষদের মধ্য থেকেই। যারা একই টেবিলে বসে হাসিমুখে কথা বলে, কিন্তু অন্যের সাফল্যে তাদের ভেতরে ভিন্ন এক অনুভূতি কাজ করে। যারা জীবনের খোঁজ নেয় অভিনন্দন জানাতে নয়, বরং বিচার বা পরখ করে দেখতে। মুখে ‘মাশাআল্লাহ’ বললেও মন থেকে না বলার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, আল্লাহ যা দিয়েছেন, তা নিয়ে নীরব থাকাই অনেক সময় নিরাপদ। এতে পাওয়া নিয়ামত রক্ষা করা সহজ হয়। মিথিলার ভাষায়, কুদৃষ্টি একটি বাস্তব বিষয় এবং এটি রিজিক, সম্পর্ক ও ভবিষ্যৎ পদক্ষেপের জন্য ক্ষতিকর হতে পারে।

আরও বলেন, যারা আপনার স্বপ্নের কথা জানে, তাদের সবাই যে আপনার সফলতা কামনা করে এমন নয়। তাই সব হাসিমুখকে আন্তরিকতার প্রতীক ভেবে ভুল না করার পরামর্শ দেন তিনি।

মিথিলার এই বক্তব্যে আত্মসংযম, সচেতনতা এবং ব্যক্তিগত জীবনের কিছু বিষয় গোপন রাখার গুরুত্ব স্পষ্টভাবে উঠে এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অনেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন অনেকে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ