মোজতবা খামেনিকে হত্যার হুমকি নিয়ে উত্তেজনা, ট্রাম্পের ‘পোষ্যদের’ কড়া হুঁশিয়ারি দিল ইরান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিক্রিয়ায় আব্বাস আরাগচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)-এর শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং সবার জন্য প্রকাশ্য। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে তার ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল তাদের প্রভুর নির্দেশ অমান্য করে, তাহলে ইরান উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির জবাব হবে তাৎক্ষণিক ও শক্তিশালী।

এর আগে গত সোমবার ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানিরা ‘দক্ষ ব্যবসায়ী’, যারা আলোচনার মাধ্যমে ছাড় আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি পুনরায় দাবি করেন, ইসরায়েল কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।

বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের এমন পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ