অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

৫ জানুয়ারি সোমবার দুপুরে গুলশানে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্বাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। 

যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা।বৈঠকে  তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।  

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাম নেতৃবৃন্দ। 

বলা হয়, ৭১ এর স্বাধীনতাবিরোধী  শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে জোর দেন বাম নেতারা। 

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে,  সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ