রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, জারি উচ্চ সতর্কতা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

বেশ কয়েকদিন ধরে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতায় প্রাণহানির আশঙ্কায় শুক্রবার (২৬ জুন) ইউরোপজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়, তীব্র দাবদাহের প্রভাবে ফ্রান্স–এ জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ায় প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে জার্মানিতে অতিরিক্ত তাপের কারণে সড়কের ওপরিভাগে ফাটল দেখা দিয়েছে, যা যান চলাচলে ঝুঁকি তৈরি করছে।

ব্রিটেন ও ফ্রান্স থেকে শুরু করে ইতালি, অস্ট্রিয়া এবং সার্বিয়া প্রায় পুরো ইউরোপজুড়েই রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ বইছে। বিজ্ঞানীদের মতে, এটি ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ, যা জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে।

ফ্রান্স ও ব্রিটেন–এ জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার আগের সব রেকর্ড ইতোমধ্যে ভেঙে গেছে। যদিও এসব দেশে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত মিলছে, তবে ইতালিতে চলতি সপ্তাহের শেষের দিকে আরও তাপমাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা (১০৪ ফারেনহাইট) রেকর্ড হতে পারে। এমন পরিস্থিতিতে বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষভাবে সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ