নতুন স্টেডিয়ামে মেসির গোল, ড্র করলো ইন্টার মায়ামি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও অস্টিন এফসি-এর ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। তবে ফলাফল ড্র হলেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো নতুন স্টেডিয়ামে প্রথম গোলের জন্য, যা এসেছে লিওনেল মেসির পা থেকে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে নতুন স্টেডিয়ামে অস্টিনকে আতিথ্য দেয় মায়ামি। দীর্ঘ প্রতীক্ষার পর ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার নিজস্ব ভেন্যুতে ফেরে ফ্লোরিডার ক্লাবটি। এই উপলক্ষে একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে ‘মেসি স্ট্যান্ড’।
ম্যাচের ১৪তম মিনিটে হেড থেকে গোল করে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে উচ্ছ্বাসে মাতেন মেসি। মায়ামির হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।
তবে ম্যাচের শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে জয় হাতছাড়া হয় মায়ামির। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।
এমএলএস কাপ জয়ের পর ঘরের মাঠে এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ। ছয় বছর ফোর্ট লডারডেল-এ খেলার পর অবশেষে নিজ শহরে ফিরলো দলটি।
আগামী রোববার নিউইয়র্ক রেড বুলস-এর বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
আপনার মতামত লিখুন :