1. কবিতা
  2. বিস্তারিত

যত্ন জীবের রত্ন : ইলহাম সাদি (কবিতা)

যত্ন জীবের রত্ন : ইলহাম সাদি (কবিতা)
ইলহাম সাদি

রত্ন যদি যত্ন না পায় 
হারাবে রূপ অকালে, 

হাসবে না আর ফুল-পাখিরা 
স্নিগ্ধ মায়ার সকালে।

হারানো সেই রত্নখানি 
থাকবে না খুব আদরে, 

সবই একদিন ঢেকে যাবে 
অবহেলার চাদরে।

যত্ন ছাড়া রত্ন হয়না
 বুঝতে হবে সকলে, 

যত্নটাকে রাখতে হবে 
মানবতার দখলে।
ad728

আপনার মতামত লিখুন