ঈদুল আজহা উপলক্ষে শপিংমল ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে ১২ মে থেকে ঈদ পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এছাড়া সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।
আপনার মতামত লিখুন :