বিশ্বকাপের মঞ্চে মেসির নতুন ইতিহাস, এক ম্যাচেই চার গিনেস রেকর্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসি নামটি যেন প্রতিবারই নতুন করে ইতিহাসের সংজ্ঞা লিখে দেয়। সোমবার (২৩ জুন) রাতে টেক্সাসের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন অধিনায়ক মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার মধ্য দিয়ে এক ম্যাচেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ চারটি নতুন বিশ্বরেকর্ড নিজের নামে তুলে নিয়েছেন এই ফুটবল জাদুকর।

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টিনার খ্যাতনামা সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতি উদ্ধৃত করে এই ঐতিহাসিক কীর্তির খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা নিয়ে গেছেন ১৮-তে। এর মাধ্যমে তিনি ভেঙেছেন দুটি বড় রেকর্ড। প্রথমে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা-র ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে পুরুষ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। এরপরই ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তা-র ১৭ গোলের রেকর্ড পেছনে ফেলে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুটও নিজের করে নেন মেসি।

শুধু গোল নয়, জয়ী অধিনায়ক হিসেবেও নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়, যেখানে ক্লোসার জয় ছিল ১৭টি। তৃতীয় রেকর্ডটি আসে ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই। জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিউস-এর রেকর্ড আগেই ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন মেসি। অস্ট্রিয়া ম্যাচ শেষে তার মোট বিশ্বকাপ ম্যাচ সংখ্যা দাঁড়ায় ২৮-এ, যা ইতিহাসে সর্বোচ্চ।

চতুর্থ ও শেষ গিনেস রেকর্ডটি এসেছে খেলার মোট সময়ের হিসেবে। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি-র ২,২১৭ মিনিটের রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ২,৪৮৯ মিনিট খেলার অতিমানবীয় কীর্তিও গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সব মিলিয়ে আবারও প্রমাণ হলো, ফুটবল বিশ্বকাপ মানেই লিওনেল মেসির রেকর্ডবইয়ে নতুন নতুন অধ্যায় যোগ হওয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ