দেশে হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর-এর হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৩ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ওই সময়সীমায় এখন পর্যন্ত ৮৭ হাজার ৯৬৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
আপনার মতামত লিখুন :