পবিত্র বাইতুল্লাহ বা কাবা ঘর দেখলে যে দোয়া পড়া সুন্নত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলামী ডেস্ক :

পবিত্র বাইতুল্লাহ বা কাবা ঘর মুসলিমদের খুব ভালোবাসা আর আবেগের জায়গা। এই ঘরের সান্নিধ্যে যাওয়া কিংবা সরাসরি নিজ চোখে দেখতে পারার জন্য মুসলিম মাত্রই সর্বাবস্থায় ব্যাকুল থাকেন। কারো যদি সরাসরি কাবা ঘর দেখার সুযোগ হয়, তখন তিনি নিচের দোয়াটি পড়বেন। কারণ এটি পড়া রাসুল (সা:) এর সুন্নাত-

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালামু, ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।

অর্থ : হে আল্লাহ, তুমিই শান্তি বর্ষণকারী। তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। অতএব, হে আমাদের রব, আমাদেরকে শান্তির সঙ্গে জীবিত রাখুন। (বাইহাকি ৫/৭৩)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ