ভারতের সাথে একটি চুক্তি বাতিল করেছে সরকার, ভাইরাল হওয়া তথ্য সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়িয়েছে (ভাইরাল), তা সঠিক নয়। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সাথে একটা চুক্তি বাতিল করেছে, আর কয়েকটি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসকল কথা জানিয়েছেন।

এ নিয়ে যেসব তথ্য ছড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি বলে জানালেন তৌহিদ হোসেন। তাই দায়িত্বশীলদের এ তালিকা শেয়ার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

চুক্তি বাতিলের বিষয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি- এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না।

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত‍্যার বিষয়ে ঢাকার চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও গণমাধ‍্যমকে জানান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচসহ ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নির্বিচারে গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত‍্যাহার নিয়ে যে অনুরোধ জানিয়েছেন- সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ১০টি চুক্তি বাতিল করেছে, এমন তথ্য ছড়িয়ে পড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিকেও এসব তথ্য ছড়াতে দেখা গেছে। বিষয়টি এবার পরিষ্কার করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ