৫ আগস্ট এ দেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ দল-মত-নির্বিশেষে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষা করেছেন।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণরা ২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :