কক্সবাজারে ভুয়া পুলিশ সদস্য আটক, পরিচয়পত্রসহ সরঞ্জাম জব্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে পুলিশের পরিচয় বহনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ