ওসমানীনগরে আওয়ামী লীগের লকডাউনে জনগণের সাড়া নেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে সিলেটের ওসমানীনগরে দেখা যায়নি জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণ। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার হাটবাজার, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ছিল স্বাভাবিক জনজীবন ও যানবাহনের চলাচল।
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, শেরপুর, সাদীপুর, ১৯ মাইল ও কুরুয়াবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় দোকানপাট খোলা, বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় এবং সড়কে বাস, ট্রাক, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া উপজেলার স্কুল-কলেজ, অফিসপাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক কর্মচাঞ্চল্য।
কিছু কিছু স্থানে সকালে পুলিশের উপস্থিতি লক্ষণীয় হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে পুলিশের তৎপরতা আর চোখে পড়েনি। ফলে দুপুরের পর থেকে পুরো উপজেলা জুড়েই ছিল স্বাভাবিক জীবনযাত্রা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন বলেন, লকডাউনের কারণে কোনো অসুবিধা হয়নি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদউদ্দিন লিলু বলেন, পুলিশের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও লকডাউন প্রতিহত করতে মাঠে আছে।
স্থানীয়দের মতে, আওয়ামী লীগের ঘোষিত এই লকডাউন কর্মসূচি ওসমানীনগরে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।
আপনার মতামত লিখুন :