ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে আর্জেন্টিনাকে সেরা বললেন জাপান কোচ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে লড়াই। তবে তা পায়ের নয়, কথার। শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিলেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। যদিও তার মন্তব্যের আনুষ্ঠানিক জবাব এখনও দেয়নি ব্রাজিল শিবির।

২৯ জুনের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা দল হলেও জাপানকে হারানো এখন আর সহজ হবে না। তার ভাষায়, প্রীতি ম্যাচগুলোতেই তারা প্রমাণ করেছে যে দল হিসেবে জাপান বড় অগ্রগতি অর্জন করেছে।

জাপান কোচ বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদের সম্মান করি। কিন্তু ফুটবলে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১ ম্যাচে। জাপান জিতেছে মাত্র একটিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে সেই একমাত্র জয়টিই এসেছে সর্বশেষ দেখায়, ৩–২ গোলের নাটকীয় ব্যবধানে।

সেই স্মৃতি থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন মরিয়াসু। তিনি বলেন, “এটি দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

তবে ব্রাজিলের বিপক্ষে হুংকারের বাইরে একটি মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন জাপানের কোচ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বর্তমান সময়ে আরও ভালো দল বলে উল্লেখ করেন তিনি। যদিও সঙ্গে সঙ্গে ক্ষমাও চান।

৫৭ বছর বয়সী মরিয়াসু বলেন, আমি আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে বলতেই হয়, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

মাঠের লড়াই শুরুর আগে এমন মন্তব্যে উত্তাপ ছড়িয়েছে ম্যাচকে ঘিরে। এখন দেখার বিষয়, কথার লড়াই মাঠের ফলাফলে কতটা প্রভাব ফেলে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ