সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো সুনামগঞ্জের পাঁচটি আসনজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ধানের শীষ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার পর বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা আরও জোরদার হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত, হাছন রাজার উত্তরসূরি দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি নির্বাচনে দেওয়ান জয়নুল জাকেরীনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ, আবুল কালাম আজাদ, ফুল মিয়া চেয়ারম্যান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মূর্শেদ আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালারচাঁন, কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে এডভোকেট নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহত্তর রাজনৈতিক দল- এখানে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। কিন্তু দল যাকে মনোনয়ন দেয়, দল ও দেশের স্বার্থে আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ।”

তিনি আরও বলেন, দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ জেলা বিএনপির একজন অভিভাবক। তিনি সবসময় দলীয় স্বার্থকে প্রাধান্য দেন। আমি আশা করি, তিনি এবং সকল নেতাকর্মী ধানের শীষের বিজয়ের জন্য সম্মিলিতভাবে মাঠে কাজ করবেন।”

নির্বাচন ঘিরে এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ