চুনারুঘাটের অসুস্থ ওসির পাশে ক্লিন ফাউন্ডেশন, দেওয়া হলো সম্মাননা ক্রেস্ট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে থানায় যান ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা ওসির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মাদক, অপরাধ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা এবং বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামকে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি ও সাংবাদিক মো. আমীর হোসেন সোহাগ, সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মো. আল আমিন, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ, জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
ক্লিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুনারুঘাটকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগে ক্লিন ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে ওসি সাইফুল ইসলাম ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসুস্থতার সময়ে তার খোঁজখবর নেওয়া, শুভকামনা জানানো এবং সম্মাননা দেওয়ায় তিনি সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জানান। এ সময় তিনি উপস্থিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থাও করেন।
সাক্ষাৎ শেষে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা ওসি সাইফুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :