উত্তরায় কঠোর নিরাপত্তার জন্য ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রাজধানীর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কেউ প্রবেশ করতে পারছে না। নিরাপত্তার জন্য ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
১৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।
মহিদুল ইসলাম বলেন, কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
আপনার মতামত লিখুন :