ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক একে অপরের সঙ্গে হাত মেলান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ ডিসেম্বর বুধবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
তারা পৃথকভাবে খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং নিজ নিজ সরকারের পক্ষে শোকবার্তা তুলে দেন।
তবে এক ফাঁকে এস. জয়শঙ্কর এবং সরদার আয়াজ সাদিক নিজেরাও শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার মতামত লিখুন :