এআই দিয়ে আলিয়া ভাটের ছবি ব্যবহার করে প্রচার, পাকিস্তানি ব্র্যান্ড নিয়ে বিতর্ক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

ভারতে পাকিস্তানি সিনেমা মুক্তি নিষিদ্ধ থাকা এবং দুই দেশের চলচ্চিত্র সহযোগিতায় অনানুষ্ঠানিক বিরতির মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ঘটনা। পাকিস্তানের একটি পোশাক ব্র্যান্ড এআই প্রযুক্তি ব্যবহার করে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট–এর ছবি ব্যবহার করে পণ্যের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্র্যান্ডটির নাম ‘ওয়াজায়েশ’। তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে আলিয়ার মতো দেখতে একাধিক ছবি প্রকাশ করে দাবি করা হয়, তিনি তাদের নতুন কালেকশনের পোশাক পছন্দ করেন।

পোস্টে লেখা হয়, “এমনকি আলিয়া ভাটও আমাদের পিওর শিষা সিল্ক কালেকশন পছন্দ করেন।”

তবে পরে জানা যায়, এসব ছবি আসল কোনো ফটোশুট নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

অনেকে মন্তব্য করেন, আলিয়ার অনুমতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা বিভ্রান্তিকর মার্কেটিংয়ের উদাহরণ। কেউ কেউ একে সরাসরি প্রতারণা বলেও আখ্যা দেন।

এ ঘটনায় এখনো আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ আলিয়া ভাটকে দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়। আগামীতে তাকে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ